নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে জুলাই যোদ্ধাদের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাতিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, নৌ-বাহীনির লেফটেন্যান্ট কমান্ডার শেখ আখতার, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানী দাস, কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ, সমাজসেবা কর্মকর্তা ছালাহ উদ্দিন সিকদার। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা মো. সাদ্দাম হোসাইন, আতিকুল ইসলাম লিটন, আব্দুস সামাদ, সাইফুল ইসলাম, শহীদের পিতা জামাল উদ্দিন, রাজনৈতিক দলের নেতাদের মধ্যে জামায়াত নেতা তাওফিকুল ইসলাম, যুবদল নেতা ইসমাইল হোসেন, এনসিপি নেতা নেয়ামত উল্লাহ নীরব প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নির্বাচনের সময় হাতিয়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং আহত যোদ্ধাদের একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, সহিংসতা-নিরাপত্তাহীনতা রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হবে।

সভায় জুলাই যোদ্ধারা হাতিয়ার বিভিন্ন খাতের অনৈতিক হয়রানি, সড়ক সেতুর নিম্নমানের কাজ, ভাতা ত্রাণ বিতরণে অনিয়ম, মাদক নিয়ন্ত্রণ, চর দখল ও বালু উত্তোলনসহ নানা অনিয়মের বিষয় তুলে ধরে দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
Tag
আরও খবর