নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে কোম্পানীগঞ্জে ‘সুচনা ২৫’ ম্যাগাজিন উন্মোচন ও বৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কদমতলা সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে উদয় এইড ফাউন্ডেশন-এর উদ্যোগে বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক ম্যাগাজিন ‘সুচনা ২৫’-এর আনুষ্ঠানিক উন্মোচন ও বৃত্তি বিতরণ অনুষ্ঠান। রবিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক কৃষিবিদ মফিজুল হক।

তিনি আনুষ্ঠানিকভাবে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও ‘বেস্ট স্টুডেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করেন। এ বছর ৩০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে, যার মধ্যে ৮ জন শিক্ষার্থীকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ শাদী ভূঁইয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম তাসলিমা আবেদা, অভিভাবক সদস্য ইকবাল হোসেন, সমাজসেবক কাউছার আলম বায়তুল ও সিনিয়র শিক্ষক ইমাম হোসেন।

বক্তারা উদয় এইড ফাউন্ডেশনকে তাদের শিক্ষাব্যাপী এমন সৃজনশীল ও অনুপ্রেরণামূলক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তাঁরা দৃঢ়ভাবে বলেন যে, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে কেবল পড়াশোনারই নয়, বরং সৃজনশীলতা এবং প্রতিযোগিতামূলক আগ্রহ বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। ফাউন্ডেশন ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এমন অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন, যা শিক্ষার্থীদের আরও বেশি উৎসাহিত করবে।

আরও খবর