নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

হাত তুলে বিএনপির প্রার্থী শামীমকে সমর্থন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমকে হাত তুলে প্রকাশ্যে সমর্থন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এই সমর্থন জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে মন্দিরের সভাপতি ধনেশ্বর চন্দ্র দাস বক্তব্যের শেষে উপস্থিত সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে হাত তুলে সমর্থন জানানোর অনুরোধ করেন। তার আহ্বানের সঙ্গে সঙ্গেই সবাই দুই হাত তুলে বিএনপি প্রার্থীর প্রতি সমর্থন প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম, শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি ধনেশ^র চন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য সুনীল চন্দ্র দাস, পুরোহিত বিন্দা সাধু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি রিপন দন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মিল্লাতুর রহিম মিল্লাত, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আইয়ুব চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ধানের শীষ প্রতীকে নোয়াখালী-৬ আসনের মনোনয়ন পাওয়ার পর প্রতিদিনই হাতিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, সভা-সমাবেশসহ বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এরই অংশ হিসেবে তিনি বুধবার সনাতন ধর্মাবলম্বীদের আমন্ত্রণে চরঈশ্বর ইউনিয়নের শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে নবান্ন উৎসবে যোগ দেন। সেখানে নারী-পুরুষসহ প্রায় সহস্রাধিক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মাহবুবের রহমান শামীম বলেন, ৫ আগস্টের পর আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা ছিল আমাদের প্রধান দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করতে পেরেছি বলে মনে করি। সাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের শক্তি। আগামী দিনেও হিন্দু-মুসলিম সবাই মিলে একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই। আপনারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
Tag
আরও খবর