নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি,কবিরহাটে ফখরুল ইসলাম।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে ধানের শীষে ভোট দিলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত দুর্নীতি, চাঁদাবাজি ও দুর্নীতিপূর্ণ কার্যক্রম বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় কবিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন।

বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাটে যে দুরশাসন, চাঁদাবাজি ও অনিয়ম চালানো হয়েছে, জনগণ ধানের শীষে ভোট দিলে এসব অন্যায় চিরতরে বন্ধ হবে।”

তিনি আরও বলেন, “মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের বহু উন্নয়ন কাজ আজও অসমাপ্ত। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে সেই সব উন্নয়ন কাজ দ্রুত শেষ করব। কারও তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলম আলো, সদস্য সচিব মোহাম্মদ হারুনর রশীদ আজাদ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. এবিএম জাকারিয়া।

বিকেল থেকেই কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল এসে জিরো পয়েন্টে সমবেত হতে থাকে। পরে তা এক বিশাল জনসমাবেশে রূপ নেয়। স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আরও খবর