নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী ২ তরুণের মর্মান্তিক মৃত্যু।

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পথচারী নারীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করলেন মোটরসাইকেল আরোহী দুই তরুণ। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আঞ্চলিক মহাসড়কে সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। তাদের এই আত্মত্যাগ স্থানীয়দের মধ্যে শোক ও শ্রদ্ধার জন্ম দিয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই তরুণ হলেন সোনাইমুড়ী উপজেলার বারাহিপুর গ্রামের বাসিন্দা শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সহিদ ও মোশারফ মোটরসাইকেলে করে সোনাইমুড়ী বাজার থেকে চৌমুহনীর দিকে যাচ্ছিলেন। বগাদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ একজন নারী পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে চালক দ্রুত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। তাদের গতিরোধ করার তাৎক্ষণিক প্রচেষ্টা ব্যর্থ হয় এবং মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়।

ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই শাহরিয়া সহিদ ঘটনাস্থলে প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় মোশারফ হোসেন কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পথচারী নারীটিকে বাঁচাতে গিয়েই তারা ঝুঁকি নিয়েছিলেন। ওই নারীকে নিরাপদে সরিয়ে দিতে পারলেও, নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।


স্থানীয় বাসিন্দারা জানান  তরুণদের এই বীরত্বপূর্ণ ত্যাগে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাদের আত্মার শান্তি কামনার পাশাপাশি, সড়কে শৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ পথচারী পারাপারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।


সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক পথচারী নারীকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আরও খবর