নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নোয়াখালী জেলার নতুন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান

নোয়াখালীর নতুন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান






মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী,নোয়াখালীর ডিসি আহমেদ কামরুল হাসান। 






শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী করে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।নোয়াখালীর জেলার ডিসি হিসেবে নিয়োগ প্রাপ্তহোন বাঘের হাটের ডিসি আহমেদ কামরুল হাসান। 


প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই বিপ্লবের পর বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন আহমেদ কামরুল হাসান। এর আগে, তিনি অর্থ বিভাগে উপসচিব ছিলেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের এই কর্মকর্তা ২০০৬ সালে সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও আইসিটি বিভাগে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, আলমডাঙ্গা উপজেলার ইউএনও ছিলেন তিনি।


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা ও মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে নরওয়ে সরকারের বৃত্তিতে NSU থেকে Public Policy and Governance-এ মাস্টার্স এবং ঢাবি থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক ও পরিবেশ অর্থনীতিতে আরও দুটি স্নাতকোত্তর ডিগ্রি নেন।


ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, স্ত্রী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং তাদের তিন পুত্র সন্তান রয়েছে।


অন্যদিকে নোয়াখালীর বর্তমান জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব হিসেবে প্রদায়ন করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক কাঠামোর ভারসাম্য বিবেচনায় এই বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা দ্রুতই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।

Tag
আরও খবর