নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

হত্যাকাণ্ড মিথ্যাচার, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলার দশঘরিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।


পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, সাবেক চেয়ারম্যান তাওহীদুল ইসলাম।


আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল বাশার বাবুল শেখ, জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আরাফাত মিলন, ইউনিয়ন ছাত্রদলের নেতা তানভীর শাহান রবিন প্রমুখ।


উপজেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন বাবর তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, তিনি দীর্ঘ ৯ মাস রণাঙ্গনে যুদ্ধ করেছেন, এর মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেছিল। অদ্যবধি সেই হত্যাকাণ্ড ঘটছে। আওয়ামীলীগ সরকারের সময় নারায়ণগঞ্জে সাতজন হত্যার শিকার হয়েছে। ওই সময় শেখ হাসিনা হত্যাকারীদেরকে সমর্থন দিয়ে বলেছিলেন আমি ওসমান পরিবারের পাশে আছি।


সেই দিন আপনারা কেউ প্রতিবাদ করেননি। আজকে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করে যেই ভুল করেছেন। আপনাদের প্রতি আহ্বান আগামীতে সে ভুল করবেন না। ভবিষ্যতে এ জাতীয় ভুল করলে আমরা তার সমুচিত জবাব দেব।


তিনি আরো বলেন, আমাদের নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উনার প্রতিটা প্রোগ্রামে বলেছেন সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারের সাথে কোন আপস নাই।


আরও খবর