মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আর্থিক সহযোগিতা করলেন হারন ফাউন্ডেশন

আর্থিক সহযোগিতা করলেন হারুন ফাউন্ডেশন







স্বপ্ন পূরণে আর্থিক সহযোগিতা করলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন



নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, নিজ পরিবার ছাড়াও পুরো গ্রাম এবং ইউনিয়নের গর্বে পরিণত হয়েছেন। তবে তার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর্থিক সংকট।


এই সংকট নিরসনে এগিয়ে আসে মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশন। শিক্ষাকে উৎসাহিত করার মহৎ উদ্দেশ্যে ফাউন্ডেশনটি আল আমিনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতায় প্রয়োজনীয় অর্থের ৫০% শিক্ষা বৃত্তি প্রদান করে।


গতকাল বিকেলে ঢাকাস্থ ৫নং অর্জুনতলা ইউনিয়ন কল্যাণ সমিতির দায়িত্বশীলদের আহ্বানে ফাউন্ডেশনের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব এবং স্থানীয় প্রতিনিধি মাইন উদ্দিন—আল আমিনের মায়ের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেন।


সৈয়দ হারুন ফাউন্ডেশন বরাবরই বিশ্বাস করে, “স্বপ্ন থেমে থাকতে পারে না কেবল টাকার অভাবে।” এই বিশ্বাস থেকেই তারা সমাজের দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে  মানবতার ফেরিওয়ালা হয়ে।


এ ধরণের উদ্যোগ সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যেমন সহায়ক, তেমনি ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখার সাহসও জোগায়।

Tag
আরও খবর