মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালীতে গরু বাজার নিরাপত্তা জাল টাকা বিস্তার রোধে র‍্যাবের নজরদারি

নোয়াখালীতে গরু বাজার নিরাপত্তা জাল টাকা বিস্তার রোধে র‍্যাবের নজরদারি



নোয়াখালীতে গরু বাজার নিরাপত্তা জাল টাকা বিস্তার রোধে র‍্যাবের নজরদারি 


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে নোয়াখালী জেলার বিভিন্ন গরুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সাধারণ ক্রেতা ও গরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাল টাকার বিস্তার রোধে চলমান রয়েছে র‍্যাবের বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম।


র‍্যাব-১১ সিপিসি-৩-এর (ভারপ্রাপ্ত) কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে বিভিন্ন অপরাধ চক্র সক্রিয় হয়ে ওঠে। তাই হাটের প্রবেশপথ, লেনদেনের স্থান ও আশপাশের এলাকায় র‍্যাব সদস্যরা সাদা পোশাক ও ইউনিফর্মে নিয়মিত টহল দিচ্ছেন। অপরাধ দমনে প্রস্তুত রাখা হয়েছে র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স।


তিনি আরও জানান, গরুর হাটে জাল টাকা শনাক্তে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে অত্যাধুনিক মেশিন ও প্রশিক্ষিত জনবল দিয়ে জাল নোট পরীক্ষা করা হচ্ছে। কেউ সন্দেহজনক নোট পেলে র‍্যাবকে তাৎক্ষণিকভাবে জানাতে অনুরোধ জানানো হয়েছে।


এ উদ্যোগে খুশি গরু ব্যবসায়ী ও ক্রেতারা।


একজন গরু ব্যবসায়ী বলেন, ‘র‍্যাবের টহল ও জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম আমাদের জন্য অনেক স্বস্তিদায়ক। আগের মতো প্রতারণার ভয় নেই।


একজন ক্রেতা বলেন, ‘গরু কিনতে এসে জাল টাকার ভয় সব সময় থাকত। এখন অনেকটা নিশ্চিন্ত বোধ করছি।


র‍্যাব জানিয়েছে, ঈদ শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর