মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কোম্পানীগঞ্জে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায়ের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নোয়াখালী কোম্পানীগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার সূচনা হয়।


প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। তিনি তার বক্তব্যে সমবায়ের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, “শিক্ষক-কর্মচারীদের স্বার্থে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে আর্থিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক সংহতিও বৃদ্ধি পায়।”


বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভার আমির মাওলানা মোশারফ হোসেন এবং পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন।


সভায় সমিতির সদস্যরা বিগত সময়ের আয়-ব্যয়ের হিসাব, বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সদস্যদের মতামতের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।


সমবায়ের সাধারণ সভায় শিক্ষক ও কর্মচারীদের ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। 


Tag
আরও খবর