মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

চোরের ছুরিকাঘাতে চাটখিলে বৃদ্ধার মৃত্যু


গভীর রাতে চোরার ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু খবর পাওয়া গেছে। ঘটানাটি ঘটেছে নোয়াখালীর চাটখিল উপজেলায় খিলপাড়া বাজার সংলগ্ন গভীরে রাতে চোরের ছুরিকাঘাতে তাহেরা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ৬ মে (মঙ্গলবার) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তাহেরা বেগম মুন্সি বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী। ব্যবসায়ী তারেক বিন ইসলাম এর মাতা। নিহতের পরিবারের ধারণা, গভীর রাতে চুরি করতে এসে চোর তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খিলপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুল মতিনের মৃত্যুর পর তার ছেলে তারেক বিন ইসলাম তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তারেকের বাবার মৃত্যুর পর তাদের ঘরে তারেক ও তার মা দুজনে থাকতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তারেক বাজার থেকে আসার পর খাওয়া-দাওয়া শেষে পৃথক কক্ষে ঘুমিয়ে পড়েন তারা।

নিহতের স্বজনরা জানান, নিহতের ঘরের রান্নার রুমের এডজাস্ট ফ্যানটি খোলা রয়েছে। তাদের ধারণা, কোনো ব্যক্তি চুরির উদ্দেশ্যে রাত সাড়ে ৩টার দিকে ওই ফ্যানটি খুলে ঘরে প্রবেশ করে। এ সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওজু করতে ওঠেন তাহেরা বেগম। চোরকে দেখে ফেলার কারণে তাহেরাকে ছুরিকাঘাত করে।

তারা আরও জানান, তিনি রক্তাক্ত অবস্থায় ছেলে তারেকের রুমের সামনে গিয়ে চিৎকার করলে তারেক বের হয়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাহেরাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাদের ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি।

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে চুরি করতে আসা অজ্ঞাত চোরকে দেখে ফেলায়, তাহেরা বেগমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা খতিয়ে দেখছি।


Tag
আরও খবর