মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ডাঃ মোস্তফা হাজেরা-ফাউন্ডেশন আয়োজনে ইমাম সম্মেলন অনুষ্ঠিত


আত্ম মানবতার সেবায় কাজ করা  বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন এর আয়োজনে এম এইচ গ্লোবাল গ্রুপ এর সার্বিক সহযোগিতায় (চাটখিল-সোনাইমুড়ী) উপজেলায় প্রায় দুই হাজার ইমাম এর উপস্থিতিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেউটি বাজারে শনিবার দুপুরে ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মহসিন উদ্দিন আশিক এর সঞ্চালনায়, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিষ্টার নজরুল ইসলাম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, ধর্মীয় আলোচক নুরুল ইসলাম বেলালী, ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও ফাউন্ডেশনের উপদেষ্টা জহিরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইমাম মোয়াজ্জিনরা শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসায় খেদমত  করে জীবিকা নির্বাহ করবে বিষয়টা এমন নয়। আমরা মনে করি ইমাম মোয়াজ্জেন সমাজে নেতৃত্ব দিবেন, সমাজ পরিচালনা করবেন। ইমাম মুয়াজ্জিনের মানসম্মত কারিগরি, প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে তারা দেশের কল্যাণ করবেন। সেক্ষেত্রে আমরা বাংলাদেশের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরের  প্রযুক্তিগত কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ইমাম মুয়াজ্জিনদের সম্পৃক্ত করার দাবি করছি। সমাজে ইমাম মুয়াজ্জিন অল্প টাকায় বেতন পেলেও যেন তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারেন না। আমরা আশা করব তাদের একটি রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে বেতন ভোগের সুবিধা পাবেন।

বক্তাদের আলোচনা শেষে, (চাটখিল-সোনাইমুড়ী) উপজেলা প্রায় দুই হাজার ইমাম মুয়াজ্জিন এর হাতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।


Tag
আরও খবর