অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে গেছে
নোয়াখালীর জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে আগুন লেগে অন্তত ৬টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৫ মার্চ) ভোরে বিষয়টি নিশ্চিত করেন চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক। এর আগে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাজারের হকার্স মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চৌমুহনী একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
২০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে