মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক কারবারি গ্রেপ্তার



নোয়াখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক কারবারি গ্রেপ্তার


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সদরে ২ হাজার পিস ইয়াবাসহ এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী ও পেশাদার মাদকবারি।  

গ্রেপ্তারকৃত নাজমা আক্তার (৩৯) নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্যাহের মেয়ে  ও  এরশাদ উল্যাহ (৩৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার হীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ার নাজিম উদ্দিন মৌলভী বাড়ির আলী আহাম্মদের ছেলে।


বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।  ইয়াবা বিক্রির খবর শুনে রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের হাউজিং এলাকার রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এসময় দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি ও নোয়াখালীতে একটিসহ  দুটি মাদকের মামলা রয়েছে।

 

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক বলেন , এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর