মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সিংবাহুড়া গার্লস একাডেমি'র এডহক নবনির্বাচিত কমিটির সংবর্ধনা


বহুল আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান সিংবাহুড়া গার্লস একাডেমি'র আয়োজনে এডহক নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামে অবস্থিত বিদ্যালয়ের হলরুমে ২৩ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ১১ টায় স্কুলের সহকারী শিক্ষক সাহাদাত হোসেন'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন যুবদলের আহবায়ক, সমাজসেবক ও নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জুলফিকার আলি পলাশ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সিংবাহুড়া গার্লস একাডেমি গভর্নিং বডির বিদ্যৎসাহী সদস্য, সাবেক নোয়াখলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবক ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস পারভেজ, সাবেক উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জহীরুল ইসলাম জহীর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজীদ, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য, অভিভাবক প্রতিনিধি পেয়ার মাহমুদ হেলাল, শিক্ষক প্রতিনিধি অপু মজুমদার, মোতাহার হোসেন মানিক, সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন ও সহকারী শিক্ষক সাহাদাত হোসেন প্রমূখ।

এছাড়া ও আরও উপস্থিত ছিলেন, সাবেক গভর্নিং বডির সদস্য দেলোয়ার হোসেন দুলাল, সাবেক ছাত্র নেতা জাহিদ আসলাম, নিছার উদ্দিন পুটন, জাকির হোসেন পলাশ, মোঃ হানিফ, আবদুর রহিম, জিয়াউল হক, মোঃ রাসেল, মোঃ রতন, মোঃ খোকন ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এটি আমাদের প্রানের শিক্ষা প্রতিষ্ঠান। আমার আগামীতে শতভাগ পাস সহ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন। বিদ্যালয়ের ছাত্রীরা যেন নির্বিঘ্নে, নিরাপত্তাসহ নিরাপদ যাতায়াতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা নবনির্বাচিত কমিটিদের ফুল দিয়ে বরন ও উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়।


Tag
আরও খবর