মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালীতে বাসচাপায় সবজি আড়তের শ্রমিক নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাসচাপায় মো. মাঈন উদ্দিন (৫০) নামে এক সবজি আড়তের শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের করালিয়া সবজি আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাঈন উদ্দিন চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বসুরহাট সুপার পরিবহনের একটি বাস কবিরহাটের দিকে যাচ্ছিল। করালিয়া সবজি আড়তের সামনে মাঈন উদ্দিন পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে সড়কে বের হলে বেপরোয়া গতির বাসটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে, তবে চালক পালিয়ে যায়। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, কবিরহাট-বসুরহাট সড়কে ফিটনেসবিহীন লোকাল বাসের সংখ্যা বেশি এবং কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
আরও খবর