মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালী বিভাগের দাবিতে তত্ত্বাবধায়ক সরকারের কাছে খোলা চিঠি



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রাণের জেলা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছেন নিরাপদ নোয়াখালী চাই সংগঠন ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল।


সাংবাদিক রাসেল দৈনিক আমাদের দিনকে জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী মহান বীর সেনানী, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রাণের জেলা আমাদের এই নোয়াখালী। এই জেলায় জন্ম হয়েছে অনেক জ্ঞানীগুণী জনের; যারা নিজ ব্যক্তিত্বে, জ্ঞানে, গুণে, মেধায়, মননে, কর্মে, কথনে ইতিহাসে কীর্তিমান। ধনে, মনে, জনে, ইতিহাস, ঐতিহ্যে এবং অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ একটি জেলা আমাদের নোয়াখালী; যার রয়েছে নিজস্ব ভাষাগত বৈশিষ্ট্য, রয়েছে স্বকীয়তায়পূর্ণ নিজস্ব কৃষ্টি ও কালচার, যার সীমানা বৃহত্তর নোয়াখালী অঞ্চল ছাড়িয়ে  কুমিল্লা ও চাঁদপুর জেলার তিন ভাগের দুই ভাগ এলাকার লোকজন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।

অপরদিকে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে নিরলস কাজ করে যাচ্ছে নোয়াখালীর সুপ্রতিষ্ঠিত শিল্পপতিরা ও তরুণ ব্যবসায়ীরা, যাদের অবদানে শতকরা ৩৫ ভাগ অর্থনীতির চাকা সচল রয়েছে। ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত নোয়াখালীর রেমিট্যান্স যোদ্ধাদের রেমিট্যান্সে সমগ্র দেশ এগিয়ে যাচ্ছে বিপুল সম্ভাবনার দিকে। শুধু তাই নয়, বীরসন্তান রুহুল আমিন ও ভাষা শহিদ সালামের নোয়াখালীতে সম্ভাবনার হাতছানি দিচ্ছে আরেকটি নতুন বাংলাদেশ যা ‘স্বর্ণদ্বীপ’ নামে পরিচিত, যার আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটারের চাইতেও বেশি।


সাংবাদিক রাসেল আরো বলেন, আমাদের আছে দেশি-বিদেশি পর্যটকদের মনজুড়ানো নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত, প্রকৃতির সৌন্দর্যের আঁধার ‘নিঝুম দ্বীপ’ যা দেশের পর্যটন খাতে বিশেষ অবদান রাখার সম্ভাবনা রয়েছে। সবদিক বিবেচনায় ২০০৮ সাল থেকে ঢাকা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরত্বের ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লাকে নয়, ১৬০ কিলোমিটার দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই স্বনামে প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়নের দাবি তোলেন বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষ।

এদিকে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ১৭৭২ সালে সৃষ্ট,  অত্যন্ত সুপরিচিত ও ২০০ বছরের প্রাচীন জেলা নোয়াখালী, যার আয়তন ৪ হাজার ২০২.৭০ কিলোমিটার। অপরদিকে ১৯৬০ সালে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা; যার আয়তন ৩ হাজার ৮৭.৩৩ কিলোমিটার। সুতরাং জনসংখ্যা ও আয়তন উভয় দিক বিচার, বিশ্লেষণ করে বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লাকে নিয়ে নোয়াখালী নামে নোয়াখালী বিভাগ গঠন অত্যন্ত যৌক্তিক ও জরুরি। তাই আমরা প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. ইউনূসের কাছে খোলা চিঠি প্রেরণ করি।

আরও খবর