মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাংবাদিকদের লিখতে বাঁধা দিয়ে শেখ হাসিনা বাক স্বাধীনতা হরণ করে: শাহজাহান

সাংবাদিকদের লিখতে বাঁধা দিয়ে শেখ হাসিনা বাক স্বাধীনতা হরণ করে: শাহজাহান



সাংবাদিকদের লিখতে বাঁধা দিয়ে শেখ হাসিনা বাক স্বাধীনতা হরণ করে:  শাহজাহান


রিপন মজুমদার নোয়াখালী জেলা  প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, সাংবাদিকদের লিখতে বাঁধা দিয়ে, শেখ হাসিনা বাক স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা হরণ করে বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে। আদালতে আলেম-ওলামাদের ডান্ডা বেড়ি পড়িয়ে নেওয়া হয়েছে।

 

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে শ্রমিক কল্যাণ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এই সভার আয়োজন করে।

 

তিনি বলেন, শেখ হাসিনা সরকার ঘুম, খুন, নির্যাতন  ও সেনাবাহিনী অফিসারদের হত্যার মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। চাকরি নামে ঘরে ঘরে লাশ উপহার দিয়েছে। ১০ টাকা চালে পরিবর্তে অর্থনীতি ব্যবস্থা ভেঙে দিয়ে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করেছে।


শাহজাহান বলেন, শেখ মুজিবের আমলে যুদ্ধ অপরাধের মীমাংসিত নন ইস্যুকে ইস্যুতে পরিণত করে। এরপর আলেম-ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন অফিসারকে হত্যা করে প্যাসিবাদের রাস্তা তৈরি করেছিল শেখ হাসিনা। যে নেতা কর্মী রেখে পালিয়ে যায় তারা দেশ প্রেমিক রাজনীতিবিদ হতে পারে না।


তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে আসার সুযোগ রয়েছে তবে এই দেশে আসার মাধ্যমে তাকে গুম, খুন, নির্যাতন ও মানুষ হত্যার বিচারের মাধ্যমে অপরাধী হয়ে আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে জনগণের সামনে আসতে পারবে। 


নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী সভাপতি এডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো.রেজওয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।

আরও খবর