মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বেগমগঞ্জে মাচ ব্যবসায়ীকে গলাকেটে হত্যার ঘটনায় একজন গ্রেফতার।

বেগমগঞ্জে মাচ ব্যবসায়ীকে গলাকেটে হত্যার ঘটনায় একজন গ্রেফতার।



বেগমগঞ্জে মাচ ব্যবসায়ীকে গলাকেটে হত্যার ঘটনায় একজন গ্রেফতার। 


রিপন মজুমদার বেগমগঞ্জ প্রতিনিধি নোয়াখালী। 

নোয়াখালীর বেগমগঞ্জে মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র দাস (৫০)কে নিশংসভাবে কুপিয়ে গলা কেটে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও খুর উদ্ধার করেছে পুলিশ। 


শনিবার ১০ জুন আসামি আবুলকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের পাশের একটি খাল থেকে অস্ত্র গুলো উদ্ধার করা হয়। 

আটক ব্যক্তি রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রামের আবদুর রব প্রকাশ আবুল (৪০)। 

এর আগে শনিবার ভোরে ওই গ্রামে লিজ নেয়া পুকুরের মাছ পাহারা দেয়ার সময় দুলাল চন্দ্র দাসকে গলাকেটে হত্যা করা হয়। 

নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম (বার) জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সন্দেহভাজন হিসেবে আবুলকে আটক করে বেগমগঞ্জ থানায় নিয়ে আসে।

আসামি আবুলকে দিনভর ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী মামলার অপর আসামি বাদশার বাড়ির পেছনের খাল থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। 


এ ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম বার।  

আরও খবর