মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালীর চাটখিলে মোটরসাইকেলসহ ৩ চোর গ্রেফতার



নোয়াখালী চাটখিল থানার খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজ্জামানের নেতৃত্বে দীর্ঘ অভিযান চালিয়ে নোয়াখালীর চাটখিল ও চাঁদপুর জেলার শাহরাস্তি ও হাজীগঞ্জ থেকে শনিবার সন্ধ্যায় ৩ মোটর সাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। 



রোববার (০৭ মে ) চাটখিল থানায় গ্রেফতারকৃত আসামীরা হলেন - (১) মানিক হোসেন ( জুয়েল), পিতা- শফিকুল ইসলাম, সাং- ভাউরখাড়া,(২) মোঃ ফজলে রাব্বি, পিতা- অজি উল্যাহ, সাং- জাফর নগর, উভয় থানা- রামগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর,(৩) আল মামুন, পিতা- জসিম উদ্দিন, সাং- মানিকপুর, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী। গ্রেফতারকৃত আসামীদের কে ও উদ্ধারকৃত মোটরসাইকেল (H-POWER মডেলের রেজিস্ট্রেশন বিহীন) সহ এসআই কামরুজ্জামান চাটখিল থানায় সোপর্দ করে।


চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, গত ৪ মে দিবাগত রাত খিলপাড়া ইউনিয়নের মজ্জাতপাড়া মোল্লা বাড়ীর বাসিন্দা মোঃ আবদুল বাতেনের ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। এই ব্যাপারে চাটখিল থানায় একটি অভিযোগ করলে, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজ্জামানের উপর দায়িত্ব দেই। তদন্তকালে এসআই কামরুজ্জামান মোটরসাইকেল চুরির সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এই ব্যাপারে চাটখিল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ধৃত আসামীদের কে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। 


আরও খবর