নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ইমামকে চড়-থাপ্পড়ের ভিডিও ভাইরাল, অভিযোগে সমঝোতা



শামীমা জাহান নামের এক নারীর হাতে নোয়াখালীতে মসজিদের এক ইমাম লাঞ্ছিত হয়েছেন। এঘটনার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শামীমা মাইজদী প্রাইম হাসপাতালের মালিক ডা. মাহবুবুর রহমানের স্ত্রী।


রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় মাইজদী হাসপাতাল রোডের ইসলাম ফার্মেসিতে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী হাফেজ মো. মাহমুদুল হাসান (৩৪) হাসপাতাল রোডের হাজী নুর ইসলাম মসজিদের ইমাম ও লক্ষ্মীপুরের রামগতির চরগাজী এলাকার হাফেজ আবদুল মতিনের ছেলে।


হাফেজ মাহমুদুল হাসান বলেন, ‘রোববার সকাল সাড়ে ১০টার দিকে মসজিদ ঝাড়ু দেওয়ার সময় ধুলা ওড়াকে কেন্দ্র করে প্রাইম হাসপাতালের মালিক ডা. মাহবুবুর রহমান আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাকে বাধা দিলে তিনি আমাকে চড়-থাপ্পড়সহ মারধর করেন। পরে তার হাসপাতালের একদল লোক আমাকে মারতে আসেন। প্রাণভয়ে আমি ঘটনাস্থল ত্যাগ করি। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় ইসলাম ফার্মেসিতে ডাক্তারের স্ত্রী শামীমা জাহান এসে জানতে চান, আমি কেন ডাক্তারকে গালিগালাজ করেছি। একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগে তিনি আমাকে মারধর করতে থাকেন। এসময় আশপাশের লোকজন আমাকে উদ্ধার করেন।’


ইসলাম ফার্মেসির মালিক আনোয়ারুল ইসলাম বলেন, ‘ডাক্তারপত্নী শামীমা জাহান রাতে দোকানে এসে মাহমুদ হুজুরকে খুঁজতে থাকেন। পরে সামনে পেয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই বেদম মারতে থাকেন। ঘটনার আকস্মিকতায় আমরা হতভম্ব হয়ে যাই। পরে ভুক্তভোগী ইমাম বাদী হয়ে সুধারাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।’


এঘটনায় প্রতিকার চেয়ে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন শানে সাহাবা খতিব কাউন্সিলের সভাপতি মুফতি শামীম মজুমদার।


সূত্র জানায়, সোমবার (১ মে) দুপুরে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলামের কক্ষে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, শানে সাহাবা খতিব কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি মুফতি শামীম মজুমদার, প্রাইম হাসপাতালের মালিক ডা. মাহবুবুর রহমান, কওমি ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ইয়াছির আরাফাত উপস্থিত ছিলেন।


নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, মারধরের ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে প্রাইম হাসপাতালের একটি গ্রুপ ভুক্তভোগীসহ তাদের লোকজনকে নানা ধরনের হুমকি দিয়ে আসছেন।


অভিযুক্ত শামীমা জাহান ওসির কক্ষে বসে নিজেকে প্রাইম হাসপাতালের চেয়ারম্যান দাবি করে বলেন, ‘রোববার সকালের ঘটনা আপনারা দেখেননি? রাতের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমার অন্যায় হলে ক্ষমা চাইবো। কিন্তু আমি সেটা মনে করি না। তবুও বিবেচনা করবো।’



এএসপি মোর্তাহীন বিল্লাহ বলেন, তুচ্ছ বিষয় নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা দুই পক্ষকে নিয়ে বসেছি। উভয়পক্ষ আইনগত প্রতিকার না চেয়ে সমঝোতা করে নিয়েছে। তবুও কারও কোনো অভিযোগ থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।


শানে সাহাবা খতিব কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি মুফতি শামীম মজুমদার বলেন, বৈঠকে হামলাকারীরা ভুক্তভোগী ইমামের কাছে ক্ষমা চেয়েছেন। আমরাও তাদের ক্ষমা করে দিয়েছি। আশা করি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি হবে না।


এসব বিষয়ে ওসির কক্ষে উপস্থিত ডা. মাহবুবুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।


আরও খবর