নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নোয়াখালীর সুধারামে গৃহবধূ কে ধর্ষণের চেষ্টায় ছুরিকাঘাতের অভিযোগে যুবক আটক



নোয়াখালীর সদর উপজেলায় ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে (২৮) ছুরিকাঘাতের অভিযোগে মুসলিম উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


ভুক্তভোগী গুরুতর আহত ঐ নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সোমবার (০১ মে) আসামীকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার কালাদরাপ ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে গত ২৭ এপ্রিল গভীর রাতে ভুক্তভোগীর নিজ শয়ন কক্ষে এ ঘটনা ঘটে।


সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে আহত করার অভিযোগে ভুক্তভোগী নারীর পিতা মফিজ উল্যাহ থানায় মামলা দায়ের করেছেন। ঐ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মুসলিম উদ্দিন কে আটক করা হয়েছে।


ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই সন্তানের জননী। সে নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে একা থাকতো। গভীর রাতে সে ঘরের বাইরে অবস্থিত টয়লেটে গেলে পাশের বাড়ির মুসলিম উদ্দিন ঘরের ভিতর ঢুকে লুকিয়ে থাকে। সে ঘরে ফিরলে মুসলিম তাকে ধর্ষণের চেষ্টা চালায় এবং একপর্যায়ে তাতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকার শুনে মা, বোনসহ অন্যরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, ছুরির আঘাত গভীর হওয়ায় ব্লিডিং পুরোপুরি বন্ধ করা যায়নি। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা থেকে পুনরায় সে নোয়াখালী জেনারেল হাসপাতালে ফিরে আসেন।


আরও খবর