নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলাহাটিতে নিধনকৃত বন রক্ষার্থে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি গোসাইগঞ্জে দুর্বৃত্ত কর্তৃক নিধনকৃত বন রক্ষার্থে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭শে মে) দুপুরে উপজেলার চিলাহাটিতে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল হাই'র সভাপতিত্বে গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খোরশেদ আলম, ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ প্রমুখ।


সভায় বক্তারা বলেন, পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ বন। বন বিভাগের গোসাইগঞ্জ বিটের জমির উপর যেহেতু মালিকানা দাবি করে আদালতে মামলা চলমান রয়েছে, সেহেতু মামলার রায় না হওয়া পর্যন্ত গাছ কর্তন করা আইনগতভাবে অপরাধ। যেই পক্ষ আদালতের রায় পাবে, সেই পক্ষ জমি ও গাছের মালিকানা পাবে। ততদিন কেউ বন বিভাগের গাছ কর্তন করতে পারবেন না। এলাকাবাসী জানায়, গোসাইগঞ্জ বন বিভাগ থেকে প্রায়ই রাতের আঁধারে ছোট-বড় গাছ কেটে উজাড় করা হচ্ছে। ইতোমধ্যে বন বিভাগের অনেক জায়গা ফাঁকা করা হয়েছে। কে বা কারা গাছ কেটে উজার করে ফেলছে, তা সঠিকভাবে কেউই শনাক্ত করতে পারেনি। তবে বন বিভাগের দাবি, জমির মালিকানা দাবি করা কিছু ব্যক্তি বন বিভাগের গাছ কেটে জায়গা ফাঁকা করে ফেলেছে।


অপর দিকে, জমির মালিকানা দাবি করা ব্যক্তিদের দাবি, আমাদের পৈত্রিক সূত্রের রেকর্ডকৃত জমি রাতের আঁধারে গাছ লাগিয়ে জবরদখল করে নিয়েছে বন বিভাগ। জমি উদ্ধারের জন্য আদালতে মামলা চলমান রয়েছে। বন বিভাগ আদালতে কোন কাগজপত্র দাখিল করতে পারেনি। তাই আমাদের নাজেহাল করতে বন বিভাগের কিছু লোক রাতের আঁধারে গাছ কেটে আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এভাবে একে-অপরের ওপর দোষ চাপিয়ে রাতের পর রাত গোসাইগঞ্জ বন বিভাগের গাছ কেটে বন উজার করে ফেলছে। গণসচেতনতামূলক সভায় চিলাহাটির গোসাইগঞ্জ এলাকার শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে