নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কিশোরগঞ্জে কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন : দুর্ভোগে ১০ গ্রামের মানুষ




নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দশ গ্রামের মানুষের দুর্ভোগ কমাতে যোগাযোগের জন্য জরিয়াল ঘাটে চাড়াল কাটা নদীর উপর নির্মান করা হয়েছিল কাঠের ব্রিজ। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজানের পানির চাপে সেতুর এক অংশে ভারী যানবাহনের কারণে ভেঙে পড়েছে। এতে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের দশ হাজার মানুষ। জানা গেছে, বাহাগিলী ইউনিয়নের দুপারের মানুষের দুর্ভোগ কমাতে কয়েক লক্ষ টাকা ব্যয়ে জরিয়াল ঘাটে কাঠের ব্রিজটি নির্মান করা হয়েছিল। স্থানীয়রা বলেন,বাহাগিলী ইউনিয়নের মাঝামাঝি চাড়াল কাটা নদী বয়ে যাওয়ায় নদীর উত্তর পাড়ে তিন ওয়ার্ড, পরিষদ,স্কুলসহ উপজেলা হওয়ায় দক্ষিণ পাড়ের  বাকী ৬ ওয়ার্ড, নিতাই ইউনিয়ন কিছু অংশ ও বাড়ীমুধুপুরসহ দশ গ্রামের হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুর রায়হান বলেন, কাঠের সেতু দিয়ে নির্বিঘ্নে উপজেলা শহরে যেতে পারতাম। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজানের পানির চাপ সৃষ্টি হয়।এসময় ভারী যানবাহনের কারণে কাঠের সেতুটির এক অংশে ভেঙে যায়। যার ফলে উল্টো পথে চলাচল করতে হচ্ছে। আমাদের হাজারো মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত এটি মেরামতের দাবি করছি।স্থানীয় আরেক কয়েকজন বাসিন্দা জানান, সেতুটি ভেঙে পড়ায় নদীর ওপাড়ে স্কুল হওয়ার কারণে আমাদের ছেলে মেয়েরা উল্টো পথে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, ব্রিজ এর জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলে ব্রিজের কাজ শুরু করা হবে। 



আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে