নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে চার দফা দাবিতে বিসিডিএস'র মানববন্ধন

ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা সহ চার দফা দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) সহ ঔষধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২২শে মে) সকাল ১০টায় উপজেলা শহরের রেলগেট মোড়ে উপজেলা বিসিডিএস'র আয়োজনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন- বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির ডোমার উপ-শাখার সভাপতি আলহাজ্ব মোঃ হামিদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সদস্য ও উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মানু হোসেন, ঔষধ ব্যবসায়ী মোঃ আনজারুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার ঔষধ ব্যবসায়ীবৃন্দ। তাদের দাবিগুলো হলো- (১) ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, (২) মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুততম সময়ের মধ্যে ফেরত নেওয়া ও প্রতিস্থাপন করা, (৩) ড্রাগ লাইসেন্সহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা, (৪) সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে