নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপিত

যথাযথ মর্যাদায় নীলফামারীর ডোমারে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) সকাল ৬টা ০১ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা শহরের হৃদয়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। এরপর একে একে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠন, ডোমার নাট্য সমিতি সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সামাজিক, শিক্ষক ও সাংবাদিক সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজুল ইসলাম, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রওশন রশীদ প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সকাল ৮টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বক্তব্য প্রদান ও জাতীয় সঙ্গীতের তালে তালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন- ডোমার উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। তাকে সহযোগিতা করেন- ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম। পরে, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা ও ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শেষে ডোমার থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, ভিডিপি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট, গার্লস গাইড ও কাব দল, বিভিন্ন সংগঠনের কুশীলবরা অভিবাদন মঞ্চ প্রদক্ষিণ করার মাধ্যমে মাঠ ত্যাগ করেন। এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে