নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সর্বস্তরের মুসলিম জনতা। শুক্রবার (২১শে মার্চ) পবিত্র জুম্মার নামাজ শেষে উপজেলা শহরের বাটার মোড় থেকে ডোমারের সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, তরুণ ইসলামিক আলোচক মাওলানা মোঃ আবু সাঈদ, রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম আরেফী, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোঃ শরীফ হোসেন প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য অর্নব আহমেদ আলিফ। সমাবেশে বক্তারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও সম্প্রতি গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বর্বরোচিত হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, শান্তিচুক্তি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। যা বিশ্ব মানবতার জন্য হুমকি স্বরূপ।
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে