নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে ইট প্রস্তুতকারী মালিক সমিতির স্মারকলিপি প্রদান

নীলফামারীর ডোমারে জিগজ্যাগ ইটভাটার দুরত্ব সংক্রান্ত বিধিনিষেধ শিথিল সহ ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দরা। মঙ্গলবার (৪ঠা মার্চ) বেলা সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ'র কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। সেখানে তাদের ৭ দফা দাবি উত্থাপন করেন। এছাড়া স্মারকলিপিটি তার মাধ্যমে সরকারের কাছে পাঠানোর আহ্বান জানান ইটভাটা মালিকরা। এসময় উপস্থিত ছিলেন- শালকি ব্রিকসের সত্ত্বাধিকারী মোঃ জাফর ইকবাল পলাশ, থ্রিথ্রিবি ব্রিকসের সত্ত্বাধিকারী মোঃ একরামুল হক বাদশা, এমএসবি ব্রিকসের সত্ত্বাধিকারী মোঃ জামিয়ার রহমান প্রমুখ সহ সমিতির অন্যান্য নেতারা। তাদের উত্থাপিত ৭ দফা দাবি হলো- জিগজ্যাগ ইটভাটার জন্য দুরত্ব সংক্রান্ত বিধিনিষেধ শিথিল, প্রশাসনিক হয়রানি বন্ধ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান স্থগিত, সরকার থেকে ইটভাটা বন্ধ করা হলে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ প্রদান, মাটি কাটার অনুমতির জন্য জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল, পরিবেশগত ছাড়পত্র সহ প্রয়োজনীয় নিবন্ধন গ্রহণ ও নবায়নের জন্য মালিক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক করা, ইটভাটাকে শিল্পখাত হিসেবে ঘোষণা এবং ইটভাটা পরিচালনায় পূর্ণাঙ্গ দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন। দেশের অর্থনীতিতে ইটভাটা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই খাতে প্রায় ৫০ লাখ শ্রমিক প্রত্যক্ষভাবে কর্মরত থাকার কথা জানিয়ে দাবি না মানলে ঈদের পর ঢাকা মহাসমাবেশ সহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। এবিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম জানান, ইটভাটা মালিকদের ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে এবং সেটি যেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছায় তার ব্যবস্থা করা হবে।
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে