নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে রোভার সদস্যদের স্মারক ও সনদপত্র বিতরণ

‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ৭ম জাতীয় কমডেকা শেষে নীলফামারীর ডোমারে শালকী মুক্ত মহাদলের রোভার সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১লা মার্চ) সকালে ছোটরাউতা ডাকবাংলো এলাকায় শালকী মুক্ত মহাদলের আয়োজনে রোভার সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের প্রতিনিধি ও শালকী মুক্ত মহাদলের সভাপতি মোঃ কোহিনূর ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন- শালকী মুক্ত মহাদলের সাধারণ সম্পাদক ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশীদ, উপজেলা স্কাউটসের নির্বাহী সদস্য মোঃ মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্য, নৃত্য প্রশিক্ষক মিঠু রায় প্রমুখ সহ রোভার স্কাউট সদস্যবৃন্দ। উল্লেখ্য, চলতি বছরের গত ১৮-২৫ ফেব্রুয়ারী পর্যন্ত সপ্তাহব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প ৭ম জাতীয় কমডেকা সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের ৩৯৮টি রোভার স্কাউট দল অংশগ্রহণ করে। সেখানে ডোমারের শালকী মুক্ত মহাদলের ইউনিট লিডার সহ ৯ সদস্য অংশগ্রহণ করেছিল।
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে