নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবলে জেলা চাম্পিয়ন ডোমার

জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (বালিকা)-এর নীলফামারী জেলা পর্যায়ের ফাইনালে জয়লাভ করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডোমার উপজেলা অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল একাদশ। মঙ্গলবার (২৮শে জানুয়ারী) বিকালে নীলফামারী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনালে কিশোরগঞ্জ উপজেলার বিপক্ষে মানতাসা তালুকদার সিথীর হ্যাট্রিক ও দীপালী রাণীর একটি গোলে ৪-০ গোলে জয় পায় ডোমার উপজেলা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে দীপালী রাণী (ডোমার) ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছে মানতাসা তালুকদার সিথী (ডোমার)। এছাড়া টুর্নামেন্ট জুড়ে ৭টি গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় ডোমারের সিথী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় জেলা প্রশাসন ও ক্রীড়া কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে, বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি সহ টুর্নামেন্টের নির্বাচিত সেরাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। জেলা পর্যায়ের চাম্পিয়ন হওয়ায় ডোমার উপজেলা অনূর্ধ্ব-১৭ বালিকা দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে