নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের গোমনাতীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ আয়োজনের ধারাবাহিকতায় নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতীতে সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল। বৃহস্পতিবার (২৩শে জানুয়ারী) বিকালে উপজেলার গোমনাতী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি। দিনভর পরিশ্রম করে আমাদের কৃষকেরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। তবে দুঃখের বিষয়, তারা তাদের ন্যায্য মূল্য না পাওয়া সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। কৃষকের ন্যায্য অধিকার আদায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা কাজ করছি।’ তিনি আরও বলেন, ’আমরা চাই কৃষিপণ্য বিক্রয়ে ন্যায্যমূল্য নিশ্চিত হোক ও সেচ-সার সহ কৃষির সব উপকরণ সহজলভ্য ও সাশ্রয়ী করা হোক। বিএনপি ক্ষমতায় আসলে দেশনায়ক তারেক রহমান কৃষকদের জন্য স্বল্প সুদে কৃষি ঋণ, শস্য বীমা চালু, প্রতিটি ইউনিয়নে হিমাগারের ব্যবস্থা ও কৃষি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন।’ ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ রইছুল ইসলামের সভাপতিত্বে কৃষক সমাবেশের উদ্বোধন করেন- নীলফামারী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মগনী মুহাম্মদ মাসুদুল আলম দুলাল। জাতীয়তাবাদী কৃষক দলের গোমনাতী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব অধ্যাপক ওয়ালিউর রহমান হেলাল, জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল্লাহ রুমেল, সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ আফজালুর রহমান চৌধুরী হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন, গোমনাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মামুন-উর-রশিদ (মামুন), সাধারণ তৌহিদুল ইসলাম বুলবুল প্রমুখ।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে