নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে তাঁতী দলের কর্মী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ীতে জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী সমাবেশ ও শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১লা জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলার বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন তাঁতী দলের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি শাহাজাদা মুক্তি। বোড়াগাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি গোলাপ হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে জাতীয়তাবাদী তাঁতী দলের উপজেলা সভাপতি ও জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়ন ও উদ্বোধক হিসেবে উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন সহ সাম্প্রতিক ২০২৪ সালে সংঘটিত গণঅভ্যুত্থান ও সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে এদেশের সাধারণ জনগণ তাদের ভোটের অধিকার সহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুন, গুম সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল বিগত সরকারের দোসররা। ফ্যাসিবাদ কায়েম করে দেশে একনায়কতন্ত্রে পরিণত করেছিল আওয়ামী লীগ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে জনমত গড়ে তুলতে সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক হোসেন আলী, বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বায়েজিদ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ, উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি যুবরাজ হোসেন রাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়ারুল কবির লিটন প্রমুখ। এছাড়া ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী তাঁতী দলের ৯টি ওয়ার্ডের নেতা-কর্মী ও সাধারণ জনতা সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শেষে কয়েক শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে