২০২৪-২৫ অর্থবছরে নীলফামারীর ডোমারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) প্রথম ধাপে পুরুষ ও মহিলা সদস্যদের গ্রাম ভিত্তিক অস্ত্রহীন মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩রা অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।
ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাসের সভাপতিত্বে ও উপজেলা প্রশিক্ষক মোঃ রুবেল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষক মনিরা পারভীন মুন্নি প্রমুখ সহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাপনী দিবসের আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী ৫৯ জন প্রশিক্ষনার্থীকে ১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।
১ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৮ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে
৪৮ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৯ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১৭৭ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
১৯১ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে
২০০ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে