নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুঃখ চাষা লীগের চাম্পিয়ন নিউ মডার্ণ জুয়েলার্স

নীলফামারীর ডোমারে দুঃখ চাষা লীগ-২০২৪ এর ৭ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ডিমলা রাইডার্সকে ৬৬ রানে পরাজিত করে সপ্তম আসরের চাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে এবারের শিরোপা নিজেদের করে নিয়েছে নিউ মডার্ণ জুয়েলার্স।

শনিবার (২রা মার্চ) দুপুর ২টায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘নিউ মডার্ণ জুয়েলার্স দুঃখ চাষা লীগ-২০২৪ (সিজন-০৭) : পাওয়ার্ড বাই আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—নিউ মডার্ণ জুয়েলার্স ও ডিমলা রাইডার্স।

টস হেরে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নিউ মডার্ণ জুয়েলার্সের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে পাহাড় সম রান সংগ্রহ করে। শাহিনের ৫১ ও মোরসালিনের ৬৬ রানে ভর করে ১৪.০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে নিউ মডার্ণ জুয়েলার্স সংগ্রহ করে ২১৭ রান।

এছাড়া তাদের হয়ে শাওন ২৯, বিপ্লব ৭, সুজন ৭, রুবেল অপরাজিত ২৬, নোমান ১ রান করেন। অপরদিকে, ডিমলার হয়ে মুন্না ৩.০ ওভারে ৫২ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন এবং আবেদ, শিশির, শাহাদ ও প্রামাণিক একটি করে উইকেট পান।

২১৮ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তেমন একটা সুবিধা করতে পারেনি ডিমলা রাইডার্স। তবে শাহাদের ৫২ রানে কিছুটা এগিয়ে গেলেও ১৩.০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রানে গুটিয়ে যায় তারা। এর মাধ্যমে ৬৬ রানের জয় তুলে নেয় নিউ মডার্ণ জুয়েলার্স।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন—৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, নীলফামারী-১ আসনের সাংসদের একান্ত সচিব মোঃ সাইয়েদ আল কাদির কানন, জনতা ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডেইজী নাজনীন মাশরাফি নীনা, সাজ্জাদ সু স্টোরের সত্ত্বাধিকারী মোঃ সাজ্জাদ হোসেন, নীল ফ্যাশনের আবু হাতেম, কাজী কিচেনের শাকিল আহমেদ, মুয়াজ ফ্যাশনের আনছারুল ইসলাম নাঈম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ওয়াসিফ আহমেদ সোহাগ প্রমুখ।

এবারের আসরে টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ডিমলা রাইডার্সের সাগর, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন নিউ মডার্ণ জুয়েলার্সের হৃদয়, ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন নিউ মডার্ণ জুয়েলার্সের মোরসালিন। পরে, টুর্নামেন্টে দায়িত্ব পালনকারী আম্পায়ার ও সেরা নির্বাচিত খেলোয়াড়দের মাঝেও পুরষ্কার তুলে দেওয়া হয়।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে