নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদের দাফন সম্পন্ন

নীলফামারীর ডোমারে দেশ ও জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছামাদ আর্মির জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজের আগে একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। এতে অংশ নেন ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ।

জানাজা নামাজে অংশগ্রহণ করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জসিয়ার রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মোঃ তহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান প্রমুখ।

এছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল সহ সুধীজন তাঁর জানাজা নামাজে অংশগ্রহণ করেন। পরে, ডোমার কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে উপজেলা শহরের পশ্চিম বোড়াগাড়ী চান্দিনাপাড়া এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে