নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে জমি দখল করতে গিয়ে আটক–৪

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ ময়দানপাড়া থেকে দেশীয় অস্ত্র সহ জমি দখল করতে যাওয়ার অপরাধে ৪ যুবককে আটক করেছে পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, মির্জাগঞ্জ ময়দানপাড়ার মৃত আব্দুল্লাহ মামুদের পুত্র ওমর ফারুক ও আশিকুল ইসলামের সাথে একই এলাকার নুর ইসলামের পুত্র গোলাম রাব্বানীর ৩ একর ৪৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে আাদালতে মামলা বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে। গত শুক্রবার বিকালে ফারুক, আশিকুল তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিটি দখল করতে যায়। এসময় গোলাম রাব্বানীর লোকজন বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের মারপিট করে।

এমন ঘটনায় এলাকাবাসী একত্রিত হয়ে বহিরাগত ৪ ব্যক্তিকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে জানানো হলে, ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ৪ যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন—পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত শ্যামল দাসের পুত্র তপু দাস (২১), দুলাল হেসেনের পুত্র শাহীন ইসলাম জয় (২৪), সামসুদ্দিনের পুত্র হাবিবুর রহমান হাবিব (২২) ও থানাপাড়া এলাকার মোশারফ হোসেন সাজুর পুত্র আসাদুজ্জামান সবুজ ( ২৭)।

এবিষয়ে গোলাম রাব্বানী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর-১৪।

গ্রেপ্তারের বিষয়টি ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নিশ্চিত করে জানান, মামলা মোতাবেক গ্রেপ্তারকৃতদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে