নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী

নীলফামারীর ডোমারে ৬ষ্ঠ মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলার মাধ্যমে সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরের চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডোমার পৌরসভা ব্যাডমিন্টন দল।

শনিবার (৩রা ফেব্রুয়ারী) রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের চিকনমাটি সওদাগরপাড়া এলাকার এসবিসি মাঠে অনুষ্ঠিত মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

সওদাগরপাড়া ব্যাডমিন্টন ক্লাবের বকুল সওদাগরের সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ এমদাদুল হক মাসুমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, মেসার্স কাজী পোল্ট্রি খামারের সত্ত্বাধিকারী মোঃ আব্দুস সালাম প্রমুখ।

টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—এসবিসি ডোমার বনাম ঠাকুরগাঁও নেকমরদ। এতে ঠাকুরগাঁও নেকমরদ ২-০ সেটে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে।

অপরদিকে, টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—সৈয়দপুর ব্যাডমিন্টন ক্লাব বনাম ডোমার পৌরসভা ব্যাডমিন্টন দল। এতে ২-০ সেটের ব্যবধানে জয় পায় ডোমার পৌরসভা ব্যাডমিন্টন দল।

এছাড়া টুর্নামেন্টের মেগা ফাইনালে অংশগ্রহণ করে—১ম সেমিফাইনাল বিজয়ী ঠাকুরগাঁও নেকমরদ বনাম ২য় সেমিফাইনাল বিজয়ী ডোমার পৌরসভা ব্যাডমিন্টন দল। শ্বাসরুদ্ধকর ফাইনালে ২-১ সেটের ব্যবধানে জয়লাভ করে চাম্পিয়ন হয় বন্ধন ও ফারুকের ডোমার পৌরসভা ব্যাডমিন্টন দল।

পরে, চাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে