নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত


‘অবৈধ ডামি সংসদ’ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডোমারে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠন।


আজ মঙ্গলবার (৩০শে জানুয়ারী) বিকালে উপজেলা শহরের ডিবি রোডের বিএনপি অস্থায়ী কার্যালয় থেকে উপজেলা বিএনপির আয়োজনে একটি কালো পতাকা মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড় রুবেল চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।


প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন প্রমুখ সহ বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।


সভায় বক্তারা বলেন, বিএনপির লক্ষ লক্ষ নেতা-কর্মীকে কারাগারে রেখে অবৈধ আওয়ামী লীগ সরকার গত ৭ই জানুয়ারী একটি ডামি নির্বাচন করেছে। যেখানে ভোটার বিহীন একটি হাস্যকর নির্বাচন দেখেছে জনগণ। এই নির্বাচন দেশের অধিকাংশ জনগণ প্রত্যাখ্যান করেছে। জোরপূর্বক ভাবে আওয়ামী লীগ সরকারে আসীন হয়েছে। এই সংসদের বাতিল দাবি করেন বিএনপি নেতারা।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে