নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

১৯৭২ সালের ১০ই জানুয়ারী পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই দিবসটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরের ১০ জানুয়ারী উদযাপন করা হয় ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’।

নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে আওয়ামী লীগ।

বুধবার (১০ই জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক করিমুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হাবিবুল ইসলাম চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর ইসলাম মোনা, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাদশা আলমগীর, শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরমিন আক্তার জাহান, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক গণেশ কুমার আগরওয়ালা, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মোছাঃ উম্মে কুলছুম, যুগ্ম-আহ্বায়ক সৈয়দা মোর্শেদা পারভীন আজাদী, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রিফাত হাসান সৌরভ, পৌর তাঁতী লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মোঃ সাহেদ ইসলাম যুবরাজ, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ তানভীর রশিদ তুর্য্য, রাশেদুল ইসলাম সোহেল প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে