নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নীলফামারী-১ আসনে এমপি আফতাবের হ্যাট্রিক জয়

দিনভর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর ভোটগ্রহণ শেষে নীলফামারী-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।

রবিবার (৭ই জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা অব্ধি ভোটগ্রহণ শেষে ভোটগণনার পর রাতে নীলফামারী-১ আসনের নির্বাচনী এলাকা ডোমার ও ডিমলা উপজেলার ১৫৪টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ১৯ হাজার ৯০২টি ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো আফতাব উদ্দিন সরকারকে নির্বাচিত ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন—জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মোঃ তছলিম উদ্দিন। তিনি পেয়েছেন ২৪ হাজার ৬০১টি ভোট।


এছাড়া বিএনএম মনোনীত জাফর ইকবাল সিদ্দিকী নোঙর প্রতীকে ১৩ হাজার ২১৭টি, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনি ৭ হাজার ৩৫৭টি, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এন কে আলম চৌধুরী ১ হাজার ৫৮০টি, বিএনএফ মনোনীত প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ৫১৭টি ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ মখদুম আজম মাশরাফি তুতুল ৪৯৫টি ভোট পেয়েছেন। প্রসঙ্গতঃ এবারের নির্বাচনে আসনটিতে ১ লাখ ৭১ হাজার ১১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যার মধ্যে বাতিলকৃত ভোট ছিল ৩ হাজার ৪২০টি। এছাড়া বৈধ ভোট হিসেবে গণ্য হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬৯৯টি।

উল্লেখ্য, নীলফামারী-১ আসনে দলীয় ৬ জন ও স্বতন্ত্র একজন সহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই আসনে এবার মোট ৪,২৯,০৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২,১২,২৯৬ জন নারী এবং ২,১৬,৭৯৬ পুরুষ ও দুইজন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে