নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক দিবস উপলক্ষ্যে ‘বই বিতরণ উৎসব- ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১লা জানুয়ারী) সকালে উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই হস্তান্তর কার্যক্রম উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে ‘বই বিতরণ উৎসব-২০২৪’ এর উদ্বোধন করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান সুমনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ডোমার নাট্য সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম প্রমুখ।

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ষষ্ঠ শ্রেণির ছাত্র মাহিনুর ফেরদৌস রোকন বলেন, হাইস্কুলে উঠে বছরের প্রথম দিনেই বই পেলাম। অনেক খুশি খুশি লাগছে। পড়াশুনা করে বড় হয়ে দেশের সেবা করতে চাই। নতুন বই পেয়ে আমরা আনন্দিত।

বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, প্রাথমিক পর্যায়ে উপজেলার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুর আহমেদ ডনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এছাড়া, বছরের প্রথম দিনেই উপজেলার প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে