নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের সোনারায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপের সঞ্জিবনী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কমিউনিটি ক্লিনিকে সাধারণ রোগীদের পুষ্টি সেবা ও প্রাথমিক চিকিৎসা প্রদান সহ বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে কমিউনিটি সাপোর্ট গ্রুপের (সিএসজি) সদস্যদের সঞ্জিবনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ।

রবিবার (২৪শে ডিসেম্বর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জয়েন্ট অ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সঞ্জিবনী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন—৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান সহ জানো প্রকল্পের প্রতিনিধি, কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের আলোচনা সভায় কমিউনিটি এলাকায় বসবাসরত শিশু, গর্ভবতী, কিশোর-কিশোরী ও হতদরিদ্র মানুষদের কমিউনিটি ক্লিনিকে এসে পুষ্টি সেবা, সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ ও বাল্যবিবাহ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে