নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত–২

নীলফামারীর ডোমারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

বুধবার (২০শে ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ডোমার-দেবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলের চালক সহ দুইজন মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন—পঞ্চগর জেলার দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার মোঃ বাকিবুল্লাহর পুত্র মোঃ জাহাঙ্গীর (৩৬) ও একই উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গির হাট এলাকার আবু তালেবের পুত্র মোঃ জাহাঙ্গীর হোসেন ডিপজল (৫৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীর হোসেন ডিপজল তার সঙ্গী জাহাঙ্গীরকে সাথে নিয়ে দেবীগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে ডোমারের দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের (ফরিদপুর-ট ১১০৩-৯৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী জাহাঙ্গীর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং চালক জাহাঙ্গীর হোসেন ডিপজল ঘটনাস্থলেই নিহত হন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও ঘাতক ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে