নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমার উপজেলাকে প্রসব জনিত ফিস্টুলা মুক্ত ঘোষণা

নীলফামারীর ডোমারকে প্রথমবারের মতো বিবাহিত মহিলাদের প্রসব জনিত ফিস্টুলা মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে আজ।

রবিবার (৩রা ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে ডোমারকে প্রসব জনিত ফিস্টুলা মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এবিএম আবু হানিফ। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

মাহাতাব লিটনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডাঃ জাহাঙ্গীর কবির, সহকারী পরিচালক ডাঃ কানিজ সাবিহা, গাইবান্ধা জেলা সিভিল সার্জন আব্দুল্লাহেল মাফি, নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, ইউএনএফপিএ’র টেকনিক্যাল অফিসার ডাঃ অনিমেষ বিশ্বাস প্রমুখ সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগের জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও ল্যাম্ব এর কারিগরি সহযোগিতায় সম্পন্ন হয়।

এর আগে, কয়েক দফায় প্রসব জনিত ফিস্টুলা রোগীদের খুঁজতে অবহিতকরণ সভা ও অনুসন্ধান কর্মসূচি পালন করে দিনাজপুর জেলার পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতাল। পরে, গোটা উপজেলা থেকে শনাক্তকৃত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আজ ডোমারকে ফিস্টুলা মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হলো।

আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে