নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব-১৪৩০ এর মহাসপ্তমীতে নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

শনিবার (২১শে অক্টোবর) সন্ধ্যায় ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির পূজামণ্ডপে সপরিবারে পরিদর্শন করেন—নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম।

এসময় আরও উপস্থিত ছিলেন—স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ সাইফুর রহমান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক দেবব্রত রায় তপু প্রমূখ।

পরিদর্শনকালে সস্ত্রীক প্রতিমা দর্শন, মণ্ডপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় গ্রহণ, হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সনাতনীদের সাথে মতবিনিময়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করেন তারা।

এবিষয়ে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, নীলফামারীর ৬ উপজেলায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। ডোমার উপজেলার ১০৫টি পূজামণ্ডপে এই উৎসবে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে। এছাড়া প্রায় প্রত্যেকটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। প্রত্যাশা করছি, শান্তিপূর্ণভাবে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়ার মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

পরে, শহরের নিউ মিলন সংঘ দুর্গামণ্ডপ, চাকধাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন কর্মকর্তারা।

উল্লেখ্য, ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দিরে এবার সহ মোট ১৩১ বছর ধরে দুর্গাপূজার আয়োজন চলছে। যা বর্তমানেও তার ঐতিহ্য ও ইতিহাস ধরে রেখেছে।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে