নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ই অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

পরে, উপজেলা পরিষদ চত্বর থেকে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ, ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সাইয়েদ মোঃ ইমরান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাস, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশীদ প্রমূখ।

আলোচনা শেষে ‘শেখ রাসেল রাসেল দিবস-২০২৩’ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে