নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে আলোচিত ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নীলফামারীর ডোমার উপজেলার বক্করের মোড়ে বিজয় চক্রবর্তীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আরও এক সদস্যকে ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ গ্রেপ্তার করেছে পুলিশ। এখন অব্ধি এই মামলায় ১১ জনকে আটক করা হয়েছে।

রবিবার (৮ই অক্টোবর) রাতে দিনাজপুর জেলার খানসামা উপজেলার খানসামা বাজার থেকে ডাকাতির সাথে জড়িত পরিমল চন্দ্রকে আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত পরিমল চন্দ্র (৩১) দিনাজপুর জেলার খানসামা উপজেলার কৃষ্ণপুরের অনিল চন্দ্রের পুত্র।

জানা যায়, গত ১লা মে মধ্যরাতে ডোমার থানাধীন ছোটরাউতার বক্করের মোড়ের ব্রাহ্মণপাড়া এলাকার বিজয় চক্রবর্তীর বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল মুখে কালো রং মেখে ও মাস্ক পরে বাড়িতে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও জিম্মি করে ১ লাখ ৮৮ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, ৪ ভরি রুপার অলংকার, কাসার প্লেট, গ্লাস, বাটি, ৫টি মোবাইল ফোন সহ ২ লাখ ৯২ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

এই ঘটনায় অজ্ঞাতনামা ডাকাতদের নামে ডোমার থানার মামলা নম্বর-০১, তারিখ- ০২/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ রুজু হয়।

থানা সুত্রে জানা যায়, মামলাটি তদন্তকালে এখন অব্ধি ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাত দলটি আন্তঃজেলা ডাকাতির সাথে জড়িত। ডাকাত সদস্যদের নামে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। বাকি সদস্যদের গ্রেফতার ও অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, আসামিদের কাছ থেকে বাদীর লুন্ঠিত ১৩ হাজার টাকা, বাদীর ব্যবহৃত একটি মোবাইল, কাঁসার প্লেট একটি, বাটি দুইটি, ডাকাতি কাজে ব্যবহৃত যানবাহন হিসেবে ৩টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। 

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে