নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে সংঘবদ্ধ অটো চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

চুরি যাওয়া অটোর যন্ত্রাংশ সহ নীলফামারীর ডোমার থানার অভিযানে সংঘবদ্ধ অটো চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের সুধির চন্দ্র রায়ের বাড়ি থেকে মিথিলা চার্জার অটো ভ্যান চুরি হওয়ার ঘটনায় ২রা অক্টোবর থানার লিখিত অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ই অক্টোবর) রাতে ধরণীগঞ্জ বাজারে ডোমার থানার এসআই মোহাম্মদ রেজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একজনকে আটক করে।

আটককৃত ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ বাবুপাড়ার নীল চরণ রায়ের পুত্র কেশব রায়ের (৩০) স্বীকারোক্তিতে সংঘবদ্ধ চোর চক্রটির বাকি সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (৬ই অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত চোর চক্রের সকলকে আদালতে সোপর্দের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন—ডুগডুগি বড়গাছার ভাটিয়াপাড়া এলাকার গিয়াস উদ্দিনের পুত্র হেলাল উদ্দিন (৩৩), উত্তর চওড়া নয়াপাড়ার দেলোয়ার হোসেনের পুত্র রফিকুল ইসলাম (২৮), তরনীবাড়ী পুকুরপাড়ার শাহ আলমের পুত্র হাফিজুল ইসলাম (৩০) ও তরনীবাড়ী মাদ্রাসাপাড়ার ফরজ আলীর পুত্র রাশেদ খান মিলন (৩৩)।

এরমধ্যে গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম ও রাশেদ খান মিলনের কাছে চুরি হওয়া মিথিলা চার্জার অটোটির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এবিষয়ে ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, গ্রেফতারকৃত পাঁচজনই চোর চক্রের সক্রিয় সদস্য। তারা কেউ চুরি করে, আবার কেউ চুরি করা মালামাল বিক্রির কাজ করে। তাদেরকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে