নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

‘সবাই মিলে কাজ করি, ফিস্টুলা মুক্ত দেশ গড়ি’–এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে মহিলাদের কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ।

বুধবার (৪ঠা অক্টোবর) দিনব্যাপী ৫০ শয্যা বিশিষ্ট ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উইমেনস হোপ ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্টের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্পে ৫৯ জন মহিলা রোগীকে সেবা ও পরীক্ষা করা হয়।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প পরিদর্শন করেন—নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী, ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন, কো-অর্ডিনেটর তোজাম্মেল হক, মনজু আরা বেগম প্রমূখ।

স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ এবং জুনিয়র কনসালটেন্ট (গাইনী অবস) ডাঃ ফারজানা আফরিন সহ বিদেশি গাইনোক্লোজিস্টদের সমন্বয়ে মহিলাদের কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প পরিচালিত হয়।

স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫৯ জন মহিলা রোগীর মধ্যে ফিস্টুলা রোগে ২ জন, টিআর রোগে ৪ জন, প্রলাপ্স রোগে ৫ জন, রাজ রোগে ৪ জন এবং জন্মগত কনজিনেন্টাল রোগে একজন শনাক্ত হয়েছে। শনাক্তকৃত রোগীদের আগামীতে দ্রুততম সময়ের মধ্যে দিনাজপুরের পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে অপারেশন ও চিকিৎসা প্রদান করা হবে।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে