নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জোড়াবাড়ীতে নৌকার মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক বাবুলের মতবিনিময় সভা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার দলীয় মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক খায়রুল আলম বাবুলের সাথে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২রা অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ হাটে জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এহতেশামুল হকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাচান, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান মুক্তি, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ তানভীর রশিদ তুর্য্য, জোড়াবাড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মজিবর রহমান, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রাসেদ প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক খায়রুল আলম বাবুল বলেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের একমাত্র নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রতি বাংলার মানুষ আস্থা রেখেছে বলেই, আগামীতে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে বাংলার জনগণ। আমি আগামী নির্বাচনে নীলফামারী-১ আসনে নৌকা মার্কার একজন মনোনয়নপ্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন প্রদান করলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নীলফামারী-১ আসনের মানুষের ভাগ্যোন্নয়ন সহ ডোমারে আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, চিলাহাটি স্থলবন্দর পূর্ণাঙ্গ রূপে চালু ও তিস্তা বহুমুখী মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে